আমরা কারা
Deriv বিশ্বের অন্যতম বৃহত্তম অনলাইন ব্রোকার। আমরা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ নিবন্ধিত ব্যবহারকারীকে ফরেক্স, শেয়ার ও সূচক, ক্রিপ্টোকারেন্সি, কমোডিটিস এবং ডেরাইভড সূচকে CFD এবং অন্যান্য ডেরিভেটিভ প্রদান করি।
আমাদের মূল্যবোধ
সততা
আমরা ন্যায্যতা এবং স্বচ্ছতার সাথে আমাদের গ্রাহকদের সেবা প্রদান করি। আমরা নিয়ম অনুযায়ী সকল কন্ট্রাক্ট নিষ্পত্তি করি এবং সরলভাবে ও সত্যভাবে কথা বলি।

গ্রাহক কেন্দ্রিকতা
আমরা গ্রাহকদের সর্বাগ্রে রাখি এবং সর্বোত্তম গ্রাহক অভিজ্ঞতা প্রদানকারী পণ্য তৈরি করতে সচেষ্ট থাকি।
দক্ষতা
আমরা এমন সহকর্মীদের মূল্য দিই যাদের সঠিক বিচারবুদ্ধি প্রয়োগ করার ক্ষমতা এবং শেখা ও বেড়ে ওঠার যোগ্যতা রয়েছে।

টিমওয়ার্ক
আমরা এমন টিম প্লেয়ারদের মূল্য দিই যারা বিনয় এবং উচ্চাকাঙ্ক্ষার সাথে বিভিন্ন বিভাগের মধ্যে স্বাধীনভাবে সহযোগিতা করে।
আমাদের সার্টিফিকেশনসমূহ
আমরা একটি গ্রেট প্লেস টু ওয়ার্ক™ হিসেবে স্বীকৃত হতে এবং ইনভেস্টরস ইন পিপল-এ প্লাটিনাম সার্টিফিকেশন অর্জন করতে পেরে গর্বিত, যা কর্মস্থলের সংস্কৃতি এবং কর্মী উন্নয়নে আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে।


আমাদের নীতিমালা
নির্ভরযোগ্য হোন
আমরা সকল কন্ট্রাক্ট ন্যায্যভাবে নিষ্পত্তি করি, সকল জমা এবং উত্তোলন দ্রুত প্রক্রিয়া করি, এবং আমাদের সকল গ্রাহককে নির্ভরযোগ্য সহায়তা ও উচ্চ-মানের ট্রেডিং অভিজ্ঞতা প্রদান করি।
ন্যায্য হোন
আমরা সকল গ্রাহকদের ন্যায়সঙ্গতভাবে বিবেচনা করি, সততার সাথে অভিযোগ পরিচালনা করি, এবং কোনো গোপন খরচ ও গ্রাহকদের উইথড্রয়ালের উপর কোনো কৃত্রিম বাধা ছাড়াই প্রতিযোগিতামূলক মূল্য প্রদান করি।
স্বচ্ছ হোন
আমরা অস্পষ্টতা এড়াতে সরলভাবে কথা বলি, সকল কন্ট্রাক্টের শর্তাবলী প্রকাশ করি, এবং ট্রেডিংয়ের ঝুঁকি ও আমরা কীভাবে অর্থ উপার্জন করি সে সম্পর্কে স্পষ্ট থাকি।
দায়িত্বশীল হোন
আমরা জোরপূর্বক বিক্রয় অনুশীলন করি না, আর্থিক বা ট্রেডিং পরামর্শ দিই না, কিংবা নিশ্চিত রিটার্নের প্রতিশ্রুতি দিই না। আমরা দুর্বল মানুষদের ট্রেড করতে উৎসাহিত করি না এবং যেকোনো অবৈধ কাজ প্রতিরোধ করতে নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়ন করি।








